জাতীয় সংবাদ

খুলনায় প্রাইভেট কার ও ট্রেন সংঘর্ষে আহত ৪ : দু’জনের অবস্থা আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার ঃ খুলনার আফিল গেট পুলিশ চেকপোস্ট সংলগ্ন এলাকায় রবিবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে একটি প্রাইভেট কার ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেট কারে থাকা চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো ঘ ১১-৪৫৮৫ নম্বরের প্রাইভেট কারটি রেললাইন অতিক্রম করার সময় একটি চলন্ত ট্রেন সুন্দরবন এক্সপ্রেস সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে রয়েছেন অমি (২৫), ছানি (২৫), আইমুন দিপু (২২), এবং আরও একজন অজ্ঞাত ব্যক্তি। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে অমি ও ছানির অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হা: সানওয়ার হুসাইন মাছুম বলেন, দুই জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button