জাতীয় সংবাদ

মাগুরায় ঘাসের জমি থেকে নারীর লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ মাগুরা শ্রীপুর উপজেলা বড় উদাস গ্রামে লিমা খাতুন (২৪) নামে এক নারীর লাশ উদ্ধার হয়েছে। তিনি হাটগোপালপুর গ্রামের সুজন মিয়ার স্ত্রী। শ্রীপুর থানার অফিসার ইনর্চাজ আতাউর রহমান বলেন, বুধবার (০১ এপ্রিল) দুপুরে এলাকাবাসী লাশটি স্থানীয় একটি ক্ষেতে দেখতে পান। এ সময় তারা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লিমা খাতুন স্বামীর বাড়ি থেকে মঙ্গলবার (৩১ মার্চ) বাবার বাড়ি বড় উদাস গ্রামে আসেন। পরে নিখোঁজ হন। পরবর্তীতে বুধবার দুপুরে ওই ঘাসের ক্ষেতে তার রাশ পাওয়া যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button