জাতীয় সংবাদ

এবার মিয়ানমারে পাচারের সময় ৬ হাজার লিটার ডিজেল জব্দ

প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেল, গ্যাস সিলিন্ডার ও একটি বোটসহ ১২ পাচারকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে একটি বড় মানবপাচার পরিকল্পনাও নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার (৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাসভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়। এ সময় ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গাসহ মোট ১২ জন পাচারকারীকে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, জব্দ করা বোটটি ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল। তবে কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক দলের দ্রুত অভিযানের ফলে সেই অপচেষ্টা ব্যর্থ হয়ে যায়। আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি জব্দ করা মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button