জাতীয় সংবাদ

ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দাউদাউ করে জ্বলছে তেল আবিব ও আশপাশের শহর

প্রবাহ রিপোর্ট ঃ ইসরায়েলের দক্ষিণাঞ্চলের পর এবার দেশটির মধ্যাঞ্চলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবারের এই হামলায় ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও জনবসতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, রোশ হাইয়িন এলাকায় ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকা- ঘটে। এছাড়া পেতাহ তিকভা শহরের একটি বহুতল ভবন এবং তেল আবিবের ব্যস্ততম বেশ কিছু সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বানি ব্রাক এলাকায় বর্তমানে জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। অন্যদিকে, ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী গিভাতায়িম এলাকাতেও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার খবর পাওয়া গেছে। হামলায় ওই এলাকার বৈদ্যুতিক গ্রিড ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দেশটির জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অবস্থান করছে। তবে এখন পর্যন্ত নিহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button