জাতীয় সংবাদ

মুরগির খোপের পাশ থেকে পেন গান উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ মুরগির খোপের (ঘর) পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পেন গান (অবৈধ আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার (১৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান। এর আগে ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন সাতুরিয়া ইউনিয়নে অভিযান চালান বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। অভিযানে মো. নান্নু শিকদারের নামের একজনের বসতবাড়ি সংলগ্ন রাস্তার পাশের মুরগির খোপের পেছনে নীল পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র (পেন গান) উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত ঝালকাঠি জেলার রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button