জাতীয় সংবাদ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ছয় জনের মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম ও হাম উপসর্গে ছয় জনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৭০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২০ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৭ হাজার ৮৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩৮ জন, গত ১৫ মার্চ থেকে ২০ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৬৭ জন। ১৫ মার্চ থেকে ২০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ১২৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪১ হাজার ১২০ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২০ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪০১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২০ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮০ জনের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button