জাতীয় সংবাদ
জেলা বেকারি হকার্স ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

# শহিদুল সভাপতি, ইকবাল সাঃ সম্পাদক #
খবর বিজ্ঞপ্তিঃ খুলনা জেলা বেকারি হকার্স ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী না থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার আসাদুজ্জামান মুরাদ। বুধবার নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত চিঠিতে তাদের বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন, সভাপতি এইচএম শহিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও নুরুজ্জামান খান, সাঃ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-সাঃ সম্পাদক শাহিন হোসেন ও সনোয়ার হোসেন শানু, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার মোল্লা, কোষাধ্যক্ষ রফিক মোল্লা, দপ্তর সম্পাদক আব্বাস আলী, লাইন সম্পাদক মাহবুব মোল্লা, সহ-লাইন সম্পাদক কাওছার আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাওছার আকন।



