বিচারে প্রভাব খাটাতে সুপ্রিম কোর্ট সচিবালয়ের অপমৃত্যু: জামায়াত আমির

প্রবাহ রিপোর্ট ঃ বিচারের ওপর রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা করতে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের ‘অপমৃত্যু’ ঘটানো হয়েছে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২০ মে) নিজের ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন। বিএনপি সরকারের সমালোচনা করে ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু! আর তা ঘটানো হয়েছে কেবল গতকালই। এর বার্তা স্পষ্ট, বিচারের ওপর রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা করা। সরকার দ্বিমুখী নীতিতে আছে মন্তব্য করে তিনি আরও লেখেন, অথচ এই সরকারই বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা ও শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করেছিল। বিধিবাম! এই অপসংস্কৃতিকে ঘৃণা করি। বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপের এই অপসংস্কৃতির অবসান হবে বলেও আশা প্রকাশ করে জামায়াত আমির বলেন, এর পরিবর্তন একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ।



