জাতীয় সংবাদ

ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা-যানজট নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

প্রবাহ রিপোর্ট ঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিজিবির সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য জানান। তিনি জানান, ঈদের সাত দিন আগে থেকে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুর চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন করবেন। সরকারের নির্দেশনা অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘœ ঈদযাত্রা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তা দেবে বিজিবি। আঘাত পেয়েও আসামি ছাড়েননি এএসপি মাহফুজ, গ্রেপ্তার ‘ডাকাত টিক্কা’ মারাত্মক আহত হওয়ার পরও অভিযান থেকে পিছপা হননি ঢাকা জেলা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান। কোমর ও মাথায় আঘাত নিয়েও তিনি নেতৃত্ব দিয়েছেন অভিযানে। শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মুজিবুর রহমান ওরফে টিক্কা। বৃহস্পতিবার (২১ মে) গাজীপুরের পুবাইলের মাজুখান বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে টিক্কাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা নৌ পুলিশ। তিনি সাভার মডেল থানার একটি আলোচিত ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, দীর্ঘদিন পলাতক থাকা আসামি টিক্কাকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। অভিযানের একপর্যায়ে আসামিকে আটক করতে গেলে পুলিশ সদস্যরা তীব্র প্রতিরোধের মুখে পড়েন। সময় গুরুতর আহত হন এএসপি মাহফুজুর রহমান। তার কোমর ও মাথায় আঘাত লাগে। তবে আহত অবস্থাতেও তিনি অভিযান চালিয়ে যান এবং শেষ পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে আহত মাহফুজুর রহমানকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আশুলিয়া নৌ ফাঁড়ি সূত্র জানায়, গ্রেপ্তার টিক্কার বাড়ি বরগুনার আমতলী এলাকায়। দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করে নৌ ও স্থলপথে ডাকাতি করে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে ঢাকা ও আশপাশের বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। পুলিশ জানায়, মুজিবুর রহমান ঢাকায় এসে ‘টিক্কা’ নামে পরিচিতি লাভ করেন এবং তিনি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button