জাতীয় সংবাদ

মহাসড়কে লাখ টাকা চাঁদাবাজি, ববির দুই ছাত্রদল নেতা বহিষ্কার

প্রবাহ রিপোর্ট ঃ ‎চাঁদাবাজির সাথে জড়িত থাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রদলের সহ সভাপতি মিয়া বাবুল ও মো. মিঠুকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। ‎প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি মিয়া বাবুল এবং মো. মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। এর আগে ১৯ই মে ঢাকা কুয়াকাটা মহাসড়কে পোনা মাছ বাহি গাড়ি আটকে লাখটাকা চাঁদাবাজি করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। অপর আরেকটি গাড়ি থেকে চাঁদা না পেয়ে গাড়ি ভাংচুর করে ও ড্রাইভারকে মারধর করার অভিযোগ ওঠে। চাঁদাবাজির ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটির সহ-সভাপতি মিঞা বাবুল, মো. মিঠু, আকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন স্বজন, ইমরান মাহমুদ, শাখাওয়াত, সহ-সাংগঠনিক সম্পাদক হায়দার মুন্সি, শাহরিয়ারসহ একাধিক নেতাকর্মী যুক্ত থাকার অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় তলব করার পরদিনই এইবহিষ্কারাদেশ দেয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button