২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামে পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৬৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ দুই হাজার ৯৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২ হাজার ২৮৬ জন। গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ হাজার ৪১১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৩ হাজার ৭৫৯ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৩১ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।



