জাতীয় সংবাদ

জেএসএসের অভ্যন্তরীণ বিরোধে খাগড়াছড়িতে তিন খুন

প্রবাহ রিপোর্ট ঃ জনসংহতি সমিতির (জেএসএস) অভ্যন্তরীণ বিরোধের জেরে খাগড়াছড়িতে তিনজনকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছে পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত)। সোমবার (৬ জুলাই) ওই খুনের ঘটনায় একটি বিবৃতি দিয়েছে ইউপিডিএফ-প্রসিত। বিবৃতিতে তাদের দাবি, তিনজন খুনের ঘটনায় কোনো গোলাগুলি হয়নি। মূলত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকা- ঘটেছে। ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বিবৃতিতে বলেন, জেএসএস (সন্তু) গ্রুপের ভেতরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, বৈষম্য, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। পাশাপাশি তাদের ইচ্ছার বিরুদ্ধে ইউপিডিএফের সঙ্গে সংঘাতে জড়াতে বাধ্য করা হচ্ছিল। এরই পরিণতিতে সোমবার ওই দলের পাঁচ সদস্য দলত্যাগের চেষ্টা করলে মধুমঙ্গল পাড়ায় তাদের ওপর জেএসএস (সন্তু) গ্রুপ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং বাকি দুইজনকে বন্দি করে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি। তবে ইউপিডিএফের এ দাবির বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) গ্রুপের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে তিনজন নিহত হয়পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে পাহাড়ের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটে। এদিকে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রুপায়ন চাকমার ছেলে রিয়েল চাকমা (২১), রাঙ্গামাটির সাজেকের ইন্দ্র কুমার চাকমার ছেলে পদ্ম চাকমা(১৯) এবং রাঙ্গামাটি সদরের ধনা চাকমা(২০)। তবে তারা কোন সংগঠনের তা জানা যায়নি। পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button