জাতীয় সংবাদ

ছেলের এক বছরের জেল চাইলেন বাবা : আদালত দিলেন ৬ মাস

প্রবাহ রিপোর্ট ঃ মাদকাসক্ত ছেলেকে নেশা থেকে ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের কাছে এক বছরের কারাদ- চেয়েছিলেন বাবা। তবে আদালত ওই যুবককে ছয় মাসের কারাদ- দিয়েছেন। একই অভিযানে আরও তিন মাদকাসক্ত যুবককে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার মাদকাসক্ত যুবককে আটক ও কারাদ- দেওয়া হয়। আদালত পরিচালনা করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস। দ-প্রাপ্তরা হলেন, উপজেলার শিবপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সোহান আহমেদ (২২), জলন্দা গ্রামের জমসেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৬), একই গ্রামের আব্দুস সামাদের ছেলে সাগর আহমেদ (২৮) এবং হারোয়া গ্রামের জমসেদ আলীর ছেলে শাকিল রানা (২২)। সোহান আহমেদের বাবা আব্দুল আলীম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে সে তার ভ্যানের ব্যাটারি পর্যন্ত বিক্রি করে দিয়েছে। ঘরের হাঁড়ি-পাতিলসহ হাতের কাছে বিক্রি করার মতো যা পাচ্ছে, তা-ই বিক্রি করে নেশা করছে। মাদক সেবনে বাধা দিলে বাবা-মাকে মারধরও করে। ছেলের নির্যাতন ও মাদকাসক্তি থেকে তাকে ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের কাছে এক বছরের কারাদ-ের আবেদন করেছিলেন আব্দুল আলীম। তবে আদালত তার ছেলেকে ছয় মাসের কারাদ- দেন। এ সময় আব্দুল আলীম এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে ছয় মাস, একজনকে তিন মাস এবং অপর দুজনকে এক মাস করে কারাদ- দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button