ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান

প্রবাহ রিপোর্ট ঃ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। তবে এ হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সেনা মারা গেছে কিনা, জানা যায়নি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার ভোরে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়। হামলায় একটি অ-১০ ঞযঁহফবৎনড়ষঃ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটির একটি ডানা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে সূত্রের বরাতে জানিয়েছে সিবিএস। এ ছাড়া প্রায় আটটি ঋ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব বিমান পরে আবারও ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনা এখনও স্বীকার করেনি বা এ বিষয়ে কোনো ব্যাখা দেয়নি যুক্তরাষ্ট্র। এদিকে হামলা প্রতিহত করতে জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে। এই হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের হাতে পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংসের পর। এর আগে ইরান একটি মার্কিন নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছিল বলে ওয়াশিংটন দাবি করে। এরপর পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ট্যাংকারগুলোতে হামলা চালায়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরে জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে। তবে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, হামলায় ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি তারা ভূপাতিত করেছে এবং বাকি দুটি জনবসতিহীন এলাকায় পড়ে।



