জাতীয় সংবাদ
সাধারণ নাগরিকদের ‘মৌলিক সামরিক প্রশিক্ষণ’ দেবে ইরান

প্রবাহ রিপোর্ট ঃ ইরানের সাধারণ নাগরিকদের ‘মৌলিক সামরিক প্রশিক্ষণ’ দেবে দেশটির সেনাবাহিনী। ইরানি ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি (ডব্লিউএএনএ) জানায়, জাতীয় প্রতিরক্ষার জন্য নাগরিকদের প্রস্তুত করতে একটি কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে ইরানি সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আলিয়ান-নেজাদ জানান, ‘জানফাদা’ নামে পরিচিত এই কর্মসূচিটি আজ রোববার (০৪ অক্টোবর) থেকে রাজধানী তেহরানের তিনটি সুবিধাজনক স্থানে পরিচালিত হবে। আলিয়ান-নেজাদ বলেন, স্বেচ্ছাসেবকদের ‘মৌলিক সামরিক প্রশিক্ষণ’ এবং পরবর্তীতে আরও উন্নত কোর্স প্রদানের জন্য সেনাবাহিনীর চারটি শাখার সদস্যদের বিভিন্ন নির্ধারিত ‘ফিল্ড-গ্যারিসন’ সাইটে মোতায়েন করা হবে।



