বিশ^কাপে যুক্তরাষ্ট্রকে শুভ কামনা জানালো ট্রাম্প

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে লড়াই করে হেরেছে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ^কাপে প্রথম ম্যাচ হারার ২৪ ঘণ্টা পর ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শুভ কামনা পেল তারা, যা নিশ্চিতভাবে পাকিস্তান ম্যাচে তাদের অনুপ্রাণিত করবে। টিম ইউএসএ-র জন্য পূর্ণ সমর্থন জানিয়ে নিজের সোশ্যাল সাইট ট্রুথ সোশ্যাল-এ পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট, ‘আমি মাত্র জানতে পারলাম ভারতে ক্রিকেট বিশ^কাপ চলছে। আমি টিম ইউএসএ-কে শুভ কামনা জানাই। আমাদের একটি খুব শক্তিশালী দল আছে। আমেরিকা তোমাদের জন্য জয়োধ্বনি দিচ্ছে।’ এই পোস্ট দেওয়া হয় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের কাছে আমেরিকার ২৯ রানে হারের পর। ট্রাম্পের পোস্টে যুক্তরাষ্ট্রের স্কোয়াডের একটি ছবিও ছিল, যেখানে তিন হাজার লাইক পড়েছে এবং রিটুইট হয়েছে ৬০০ বার। এই পোস্ট আলোচিত হওয়ার কারণ সময়টা। যুক্তরাষ্ট্র যে বিশ^কাপ ম্যাচ খেলল, সেটা এত দেরিতে কেন জানলেন ট্রাম্প, এই প্রশ্ন তুলেছেন ক্রিকেট ভক্তরা। যুক্তরাষ্ট্র হারলেও দারুণ বোলিং নৈপুণ্য দেখায়। ৭৭ রানে ভারতের ৬ উইকেট তুলে নিয়েছিল তারা। কিন্তু সূর্যকুমার যাদব ম্যাচ বের করে নেন। তারপর বোলাররা জয়ের আনুষ্ঠানিকতা সারেন। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে আজ পাকিস্তানের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।



