খেলাধুলা

নারী বিপিএলে কোন ক্যাটাগরির ক্রিকেটার পাবেন কত টাকা

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ নারীদের বিপিএল আয়োজন প্রসঙ্গে চলতি মাসেই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ থেকে ১৪ এপ্রিল তিনটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। আসরের ম্যাচগুলো হবে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে মার্চের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা আছে প্লেয়ার্স ড্রাফটের। জাতীয় দলের তিনজন ক্রিকেটারকে আইকন খেলোয়াড় হিসেবে রাখা হবে এবং তারাই তিনটি দলের নেতৃত্ব দেবেন। নারী বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আইকনদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। এই তালিকায় আছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি। এছাড়া ‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ছয়জন ক্রিকেটার, যেখান থেকে প্রতিটি দল দুইজন করে খেলোয়াড় নেবে। এ ক্যাটাগরির পারিশ্রমিক ৭ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ১৫ জন ক্রিকেটার থাকবেন, তাদের প্রত্যেকের পারিশ্রমিক ৫ লাখ টাকা। ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৩ লাখ টাকা এবং ‘ডি’ ক্যাটাগরির পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে দেড় লাখ টাকা। ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। আগ্রহ থাকলে তাদের ড্রাফটেও অন্তর্ভুক্ত করা হতে পারে। বিদেশি খেলোয়াড়দের জন্য সম্ভাব্য পারিশ্রমিক কাঠামো নির্ধারণ করা হয়েছেÍ ‘এ’ ক্যাটাগরিতে ৮ হাজার মার্কিন ডলার, ‘বি’ ক্যাটাগরিতে ৬ হাজার মার্কিন ডলার এবং ‘সি’ ক্যাটাগরিতে ৩ হাজার মার্কিন ডলার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button