খেলাধুলা

অভিষেকে ভিএআরের ফল বাংলাদেশের পক্ষে

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর) ফুটবলে ব্যবহার হচ্ছে বেশ কয়েক বছর ধরেই। ২০২২ কাতার বিশ্বকাপেও ছিল ভিএআর। বাংলাদেশ এশিয়ান অঞ্চলের খেলায় কখনও এই প্রযুক্তির ব্যবহার পায়নি। অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপে ভিএআর রয়েছে। চীনের বিপক্ষে প্রথম ম্যাচে নেমে আজ (মঙ্গলবার) বাংলাদেশ প্রথম এই প্রযুক্তির প্রয়োগ দেখেছে। চীন এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন। সর্বাধিক নয়বারের চ্যাম্পিয়নও। সেই চীন বাংলাদেশের বিপক্ষে গোল করতে হিমশীম খাচ্ছে। বেশ কয়েকটি আক্রমণ গোলরক্ষক মিলি আক্তার রুখে দেয়ার পর একবার বল বাংলাদেশের জালে জড়ায়। বাংলাদেশের ফুটবলাররা সেই গোল মেনেও নেয়। ভিএআর প্রযুক্তি সেই গোল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। বাংলাদেশের ফুটবলার মারিয়া কিক অফে বল বসিয়ে ছিলেন। তখন ভিএআর গোলের অ্যাকশনটি দেখছিল। বাংলাদেশের ডিফেন্স ভেদ করার সময় চাইনিজ ফুটবলার ওয়াং সোয়াং অফ সাইডে ছিলেন। সাদা চোখে এটি সহকারী রেফারি ধরতে পারেননি। ভিএআর বেশ কয়েক বার দেখেও সিদ্ধান্ত নিতে পারেনি। পরবর্তীতে রেফারি নিজে গিয়ে ভিডিও দেখেন। মাঠে দুই দলের ফুটবলাররা পাচ মিনিটের বেশি সময় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। পরবর্তীতে রেফারি গোল বাতিলের সিদ্ধান্ত দিলে গ্যালারীতে বাংলাদেশি সমর্থকরা উল্লাস করে। বাংলাদেশ ভিএআর প্রযুক্তির অভিষেক ব্যবহারে সফলতা পেল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button