খেলাধুলা

চলতি বছরে ২২ ওয়ানডে খেলবে বাংলাদেশ : বড় সুযোগ বললেন মিরাজ

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ গেল বছরের অক্টোবরের পর আর কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরছে টাইগাররা। এমনকি চলতি বছরে ২২টি ওয়ানডে ম্যাচ খেলবে মেহেদী হাসান মিরাজের দল। যা ক্রিকেটারদের জন্য বড় সুযোগ বলে মনে করছেন তিনি। গতকাল মিরপুরে মিরাজ বলেন, ‘এ বছর ২২টা ওয়ানডে আছে। অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় সুযোগ প্রত্যেকটা প্লেয়ারের জন্য যে একটানা ওয়ানডে খেলবে। ব্যাটিং অর্ডার যেটা বললেন যে আমরা অবশ্যই টিমের যেটা সেরা কম্বিনেশন হয়, সেটাই আমরা চেষ্টা করছি এবং সেটাই আমরা করব। কারণ দিনশেষে আমাদের ফলাফলটা খুবই গুরুত্বপূর্ণ।’ ক্রিকেটারদের প্রতি নিজের বার্তা জানিয়ে মিরাজ বলেন, ‘পারফরম্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্লেয়ারের জন্য এবং চ্যালেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সবাই নিজের চ্যালেঞ্জটা নিতে পারে এবং পারফর্ম যারা করছে, তারা যদি সব সময় টিমে খেলে এবং তারা যদি সব সময় অবদান রাখার চেষ্টা করে, তাহলে এটা দলের জন্য অনেক ভালো হবে।’
‘আমরা শেষ যে সিরিজটা জিতেছি এবং কালকে থেকে যে সিরিজটা শুরু হবে এবং পরের যে সিরিজগুলো আছে, সেগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা ওভাবেই পরিকল্পনা করছি। হয়তো আমরা অনেক বেশি দূরে চিন্তা করছি না, প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ বাই আমরা চিন্তা করছি।’ অতীতে ওয়ানডের সুখস্মৃতি নিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই আমাদের একটা লক্ষ্য আছে। যেহেতু সামনে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ এবং এটা শুরু করতে হবে আমাদের। আমরা বলেছি যে, আমাদের এখন থেকেই শুরুটা হয়েছে। আমরা অবশ্যই ওভাবে একটা পরিকল্পনা করছি। যেহেতু এর আগে ওয়ানডে ফরম্যাটটা আমাদের অনেক ভালো একটা ফরম্যাট ছিল এবং আমরা অনেক ফলাফলও পেয়েছি এবং আমাদের একটা ভালো একটা প্যাটার্ন ছিল ওয়ানডে ফরম্যাটে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button