খেলাধুলা

চেলসিকে ৮ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে চেলসির ক্লাব বিশ্বকাপ শিরোপা জেতার এক বছরও হয়নি। বিশ্ব চ্যাম্পিয়নদের পর্যদুস্ত হতে হলো ইউরোপ সেরার মঞ্চে, সেই প্যারিস ক্লাবের কাছেই। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ৮-২ গোলে তাদের গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেই। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগে বড় হার দেখতে হয়নি চেলসিকে। কিন্তু দুই লেগ মিলিয়ে বিধ্বস্ত হলো তারা। পার্ক দে প্রিন্সেসে ৫-২ গোলে হেরেছিল চেলসি। গতকাল (মঙ্গলবার) স্ট্যামফোর্ড ব্রিজে হারের ব্যবধান ৩-০। ইউরোপে এটি তাদের যৌথভাবে সর্বোচ্চ ব্যবধানে হার। চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে ষষ্ঠ মিনিটে বড় ভুল করেন মামাদো সার। প্রতিপক্ষের একটি লম্বা শট থামাতে পারেননি। সেই সুযোগে কভিচা কারাতখেলিয়া স্কোর করেন। দুই দলের লড়াইয়ের নিষ্পত্তি ওই গোলেই হয়ে যায়। তবুও ১৪ মিনিটে ব্যবধান আরও বাড়ায় প্যারিস ক্লাব। বক্সের প্রান্তে ব্রাডলি বার্কোলা ফ্লিক করে জাল কাঁপান। ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের সেনি মায়ুলু বেঞ্চ থেকে উঠে আসেন। ১৯ বছর বয়সী মিডফিল্ডার চমৎকার স্ট্রাইকে তৃতীয় গোল করেন। ২০২০ সালে শেষ ষোলোর দুই লেগে বায়ার্ন মিউনিখের কাছে ৭-১ ব্যবধানে হারার পর আরেকটি বড় পরাজয়ের শিকার হলো চেলসি। তাদের অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারেনি দর্শকরা। খেলার শেষ ৩০ মিনিটে প্রায় সব দর্শকই স্টেডিয়াম ছেড়ে চলে যান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button