খালিশপুরে এস এম কামালের সাথে আট ব্যবসায়ী সংগঠনের সভা

পিপলস-ক্রিসেন্ট মধ্যবর্তী সড়ক উন্মুক্তকরণসহ সাত দফা দাবি
স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খালিশপুরে আটটি ব্যবসায়ী সংগঠনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাত ৯টায় খালিশপুর পাওয়ার হাউজ মোড়স্থ বিআইডিসি সড়কে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৩নং আসনের আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। আটটি ব্যবসায়ী সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের আহবায়ক ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাহিদুর রহমান সাঈদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও খালিশপুর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম প্রিন্স, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ খালিদ আহমেদ, ১১নং ওয়ার্ড কাউন্সিলর নাইমুল ইসলাম খালেদ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি খালিশপুর থানা শাখার সাঃ সম্পাদক শফিকুল ইসলাম অভির পরিচালনায় সভায় বক্তৃতা করেন খালিশপুর বণিক সমিতির সভাপতি আব্দুল মতিন বাচ্চু, চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রুহুল আমিন মিয়া, সাঃ সম্পাদক ফরিদ আহমেদ ফুলমিয়া, খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাসান হাফিজুর রহমান, সাঃ সম্পাদক রাফেল ফেরদৌস রানা, নিউ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাঃ সম্পাদক আল আমিন, আবু শেখ, হাউজিং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা আসলাম হোসেন, সাঃ সম্পাদক কামাল হোসেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি খালিশপুর থানা শাখার সভাপতি সুনন্দ দত্ত, সহ-সভাপতি কৃষ্ণ সাহা, পলাশ দত্ত, সহ-সাঃ সম্পাদক আলী হোসেন, গৌতম অধিকারী, অসিম কুমার সেন, খালিশপুর হকার্স ইউনিয়নের সভাপতি জামাল হোসেন, সাঃ সম্পাদক রবিউল ইসলাম রবি, শফিউল আজম আদু, আ’লীগ নেতা আঃ সাত্তার লিটন, গোলাম সরোয়ার, বণিক সমিতির সহ-সভাপতি গাজী মোশাররফ হোসেন, সহ-সভাপতি হান্নান ডাকুয়া, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম, গোলাম মোস্তফা, আবু হানিফ, লাভলু শরিফ, বেলাল হোসেন, আঃ রাজ্জাক মিন্টু, মাসুদ করিম, মোঃ কালাম, আরজু কোরাইশী, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, শেখ আলাউদ্দীন নাসিম, ইউনুস আলী, স্বপন, জাকির হোসেন প্রমূখ। সভায় বক্তারা প্রধান অতিথির নিকট সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে, খালিশপুরে মিলকলকারা খানা বন্ধের কারণে ব্যবসায়ীরা কঠিন অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছে। ব্যবসায়ীরা অনেকে মানবেতর জীবন যাপন করছে। এছাড়া ১৯৯৬ সাল থেকে এ অঞ্চলের ব্যবসায়ীদের প্রাণের দাবি“পিপলস-ক্রিসেন্ট মধ্যবর্তী সড়ক উন্মুক্তকরণ”। এ দাবি নিয়ে এলাকায় ব্যবসায়ীরা নানা ধরনের আন্দোলন করে আসছে। তাদের দাবির মুখে মেয়র সড়কটি উন্মুক্ত করনের চেষ্টা করছেন। তারপরও থেমে আছে। এ সড়কটি উন্মুক্ত করা হলে এ অঞ্চলের ব্যবসায়ীরা কিছুটা প্রশান্তি পাবে। ব্যবসা-বাণিজ্যে আসবে প্রান। ৭নং ওয়ার্ডস্থ বিজেএমসির নিয়ন্ত্রিত শ্রমিকদের কবরস্থানটি দখলমুক্ত করে তার পবিত্রতা রক্ষা করা, প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় বাজারের আশপাশে মাদকের আখড়া গড়ে উঠেছে। তার উচ্ছেদের দাবি। বিআইডিসি রোডের পাশে সাড়ে পাঁচশত হকার্সদের পূর্নবাসন ছাড়া উচ্ছেদ না করা, খালিশপুর নিউ মার্কেট ও হাউজিং বাজার আধুনিকায়ন করা। বাজারগুলোতে অযথা রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা। সংসদ নির্বাচনের পর ব্যবসায়ীদের এ দাবি বাস্তবায়নের জোর দাবি জানায় ব্যবসায়ীরা। সংসদ সদস্য প্রার্থী এস এম কামাল হোসেন বলেন, তিনি সেবক হয়ে এ অঞ্চলের ব্যবসাযীদের মাঝে থাকতে চান। তিনি কিছ ুনিতে আসেননি। তিনি দিতে এসেছেন। কোন প্রয়োজনে তার কাছে যেতে হবে না, তিনি নিজেই এসে ব্যবসায়ীদের সুখ-দুঃখের কথা শুনবেন। তিনি নির্বাচিত হলে ব্যবসায়ীদের যেসব দাবি বৈধ সেসব দাবি আন্তরিকতার সাথে পূরণ করার আশ^াস দেন। ঘন কুয়াশা আর কণকণে শীতকে উপেক্ষা করে ব্যবসায়ীরা রাত ১১টা পর্যন্ত খোলা আকাশের নীচে বসে প্রধান অতিথির বক্তব্য শ্রবণ করেন। এ জন্য প্রধান অতিথিও তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।



