স্থানীয় সংবাদ

কেএমপি’র পুলিশ কমিশনারের সাথে আযম খান কমার্স কলেজের অধ্যক্ষ’র সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি : ১৪ জানুয়ারি রবিবার সকাল ১১টা১৫ মিনিটে কেএমপি’র সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবার সহিত আযম খান কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র ম-ল-সহ ০৫ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় আযম খান কমার্স কলেজের আগত প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় পরস্পরের মধ্যে সৌজন্যতার বহি: প্রকাশ ঘটে এবং সাংস্কৃতিক অঙ্গনে শিক্ষকদের মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরা হয়। এসময় আযম খান কমার্স কলেজের মার্কেটিং বিভাগের প্রধান জনাব তারক চাঁদ ঢালী তার রচিত কবিতা সংগ্রহ “দৈবকণ্ঠস্বর” বইটি কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়কে সৌজন্য উপহার প্রদান করেন। উক্ত সৌজন্য সাক্ষাৎকালে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; উপাধ্যক্ষ প্রফেসর ড.গাজী মনিবুর রহমান; শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শেখ রেজাউল করিম; মার্কেটিংয়ের বিভাগীয় প্রধান জনাব তারক চাঁদ ঢালী এবং প্রভাষক মোঃ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button