স্থানীয় সংবাদ

ফকিরহাটে সড়কে ঝরল ট্রাক চালকের প্রাণ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের বৈলতলী এলাকায় শুক্রবার সকালে মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনা হয়। এতে ট্রাক চালক সোয়াইব হোসেন (২৪) ঘটনাস্থলেই নিহত হন। নিহত ট্রাক চালক সোয়াইব সাতক্ষিরা জেলা সদরের রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করে মৃতদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে রেখেছে। এবং ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করে দেয়। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার জানান, ঢাকা থেকে খুলনা গামী (যশোর ট-১১-৪৬৭৮) একটি ট্রাক শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে চলন্ত অবস্থায় ফকিরহাট বৈলতলী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে মেরে দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মারা যায়। ধারনা করা হচ্ছে ট্রাক চালক চলন্ত অবস্থায় ঘুমের কারনে এ ঘটনাটি হয়েছে। সড়ক দুর্ঘটনা বিষয়ে হাইওয়ে পুলিশ পরবর্ত্তি আইনগত ব্যবস্থা গ্রহন করবে।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button