পরিবারের ভারসাম্যতা ঠিক রাখতে এবং সু-সমাজ গঠনে বয়স্ক অভিভাবকদের প্রয়োজনীয়তা অতি গুরুত্বপুর্ণ

বাগেরহাটে জেলা প্রাশসক মোহা. খালিদ হোসেন
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেছেন, পরিবারের ভারসাম্যতা বজায়ে রাখতে এবং সু-সমাজ গঠনে বয়স্ক অভিভাবকদের প্রয়োজনীয়তা অতি গুরুত্বপুর্ন। আমাদের দেশে প্রতিটা পরিবারে অভিবাবক হিসাবে বয়স্কদের ধারাবাহিকতা রয়েছে। সুস্থ ও স্বাবলম্বি পরিবার গড়তে বয়স্কদের সুস্থ রাখতে হবে এবং সুস্থ থাকতে হবে। অভিভাবকরা পরিবার ও সমাজের ছায়া দেয়। তাই সুস্থ্য থাকার জন্য সন্তান নাতি-নাতনিদের কথাও বয়স্কদের মানতে হবে। যেমন এই বয়স্করা যখন কর্মজীবনের ছিলেন তখন সন্তানরা কথা শুনেছেন ভাল মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মজীবি কল্যান সমিতির বাগেরহাট জেলা শাখার বার্ষিক সভা -২০২৩ উপলক্ষ্যে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, এ সমিতির সদস্যসহ সকল অবসরপ্রাপ্ত চাকুরীজীবির জন্য জেলা প্রশাসনের দ্বার খোলা। কোন সমস্যা বা সেবা মুলক কাজের জন্য জেলা প্রশাসন সব সময় আপনাদের অগ্রাধিকার দিবে। শনিবার দুপুরে স্থানীয় স্বাধীনতা উদ্যানে সমিতির বাগেরহাট জেলা শাখার চেয়ারম্যান গাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে এ বার্ষিক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ড. শেখ আবু রেজা, বাগেরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, পিসি কলেজের সাবেক অধ্যক্ষ সু-কণ্ঠ মন্ডল, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ রিয়াজ আহম্মেদ প্রমুখ। সভায় বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন সমিতির সাধারন সম্পাদক মোঃ শহীদুল্লাহ। সভায় সমিতির অন্তরভুক্ত ৮ জন নারীকে রতœাগর্ভা হিসাবে, মেধাবী শিক্ষার্থীদের এবং সিনিয়র বয়স্কদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।



