স্থানীয় সংবাদ

যশোরে ভবন নির্মানে ১০লাখ টাকা চাঁদাবাজি : গ্রেফতার ১

যশোর ব্যুরো ঃ সদর উপজেলার খোলাডাঙ্গা (জনতা স মিলের সামনে) একটি ভবন নির্মাণে ১০ লাখ টাকা চাঁদাবাজিতে দু’জন আহতর ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ চাঁদাবাজ বাপ্পি হোসেন তুষারকে গ্রেফতার করেছে। সে শহরের চাঁচড়া রায়পাড়া রাজ্জাক মাওলানার বাসার সামনে সনু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। সোমবার ১৯ ফেব্রুয়ারী সকাল শহরের কারবালা কবরস্থান মোড় নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে।
তুষার শেখ ধর্মতলা খোলাডাঙ্গা জনতা স’ মিলের সামনে সাড়ে ৭ শতক জমির উপর একটি ৬তলা ফাউন্ডেশন এর একটি বহুতল ভবন নির্মাণ করছে। গত ১১ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় ভবনের মালিক তুষার শেখ ও তার চাচাতো ভাই এবং রড মিস্ত্রি ভবন নির্মান কাজ করার সময় বাপ্পি হোসেন তুষারসহ তার সহযোগীরা সশস্ত্র অবস্থায় এসে তুষার শেখ এর কাছে ১০লাখ টাকা চাঁদা দাবি করে। চাদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তুষার শেখ ও তার চাচাতো ভাইকে এলোপাতাড়ীভাবে মারপিট করে তাদের দখল হতে নগদ ৩ লাখ ৭৪ হাজার টাকা কেড়ে নেয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহার নামীয় আসামী বাপ্পি হোসেনকে গ্রেফতার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button