স্থানীয় সংবাদ

দৌলতপুর -খুলনা বেবীট্যাক্সী ইউনিয়ন’র বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : দৌলতপুর -খুলনা বেবীট্যাক্সী সিএনজি চালিত অটোরিক্সা থ্রি- হুইলার ড্রাইভার্স ইউনিয়ন (রেজিঃ নং- ৮৩) এর উদ্যোগে, মাহফিল এন্তেজামিয়া কমিটি ও সকল ড্রাইভারবৃন্দের আয়োজনে গতকাল শুক্রবার ২৩ ফের”য়ারী বাদ আসর দৌলতপুর বেবীট্যাক্সী ষ্ট্যান্ড চত্বরে ১৮ তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াস মোল্লার সভাপতিত্বে ও সাঃ সম্পাদক মোঃ জহির”ল ইসলাম পান্নুর সার্বিক তত্বাবধানে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুলতানুল ওয়ায়েজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বিশিষ্ট খলিফা, খাতুনে জান্নাত কওমী মহিলা মাদরাসার মোহতামিম ও যশোর ক্যান্টনমেন্ট জামে মসজিদের খতিব হযরত মাওঃ মুফতি ওসমান গনী হাবিবী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন প্রখ্যাত মোফাচ্ছেরে কোরআন ফুলবাড়ী গেট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব হাঃ মাওঃ হাফিজুর রহমান হাফেজী, দিঘলিয়ার সেনহাটী শামছুল উলূম মাদরাসার মোহতামিম মুফতি নাঈম আশরাফ, দৌলতপুর বেবীট্যাক্সী রেলওয়ে জামে মসজিদের খতিব ও দৌলতপুর মোর্ত্তজা আল – উলূম মাদরাসার শিক্ষক আলহাজ্ব হাঃ মাওঃ মোঃ আমিনুর রহমান। এছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত ধর্ম প্রাণ মুসলমান, পার্শ্ববর্তী পাড়া- মহল্লার মসজিদ থেকে আগত মুসল্লী বৃন্দ ও সংগঠনের সকল ড্রাইভার বৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button