স্থানীয় সংবাদ

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভা

পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে

খবর বিজ্ঞপ্তি ঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সমিতির কার্যালয় এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শ্যামল হালদার। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা চেম্বার পরিচালক ও সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান। সভায় আসন্ন পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল ও রমজানের পবিত্রতা বজায় রাখতে সকল ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেওয়ার লক্ষ্যে আলোচনা করা হয়। আলোচনার গৃহীত সিদ্ধান্তাবলি মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
সভায় কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হচ্ছে দোকানের সামনে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো-প্রদর্শণ করা। প্রতিটি পণ্যের ক্রয়-বিক্রয়ের ক্যাশমেমো সংরক্ষণ করা। অধিক মুনাফায় কোন পণ্য বিক্রয় না করা। ওজনে কম বা কোন পণ্যে ভেজাল না দেওয়া। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করা। প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে রাখা। সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান বলেন, পবিত্র মাহে রমজান মাসে ভোক্তাগণ যাতে কোন রকম সমস্যার সম্মুখিন না হন সেজন্য সকল ব্যবসায়ীদের দৃষ্টি রাখতে হবে।
সভায় উপস্থিত ছিলেন এম. এ মতিন পান্না, রফি আহমেদ বাবলা, অনিল পোদ্দার, আলহাজ্ব মোঃ হায়দার আলী, এমদাদুল হক খালাসী, আলহাজ্ব মোঃ আমিন, আলহাজ্ব মোঃ সিরাজুল হক, মোঃ রফিকুল ইসলাম টিপু, গৌর সুন্দর মন্ডল, মোঃ জামিরুল হুদা জহর, সৈয়দ বোরহান উজ্জামান, আলহাজ্ব মোঃ সেলিম, মোঃ গোলাম আক্কাছ স্বাধীন, তরুন রায় শিবু, স্বপন কুমার সাহা, তপন সাহা, সত্যপ্রিয় সোম বলাই, অসিত বিশ্বাস, আলহাজ্ব মোঃ জাকির হোসেন ঝন্টু, আলহাজ্ব ঝুন্নু মোল্লা, বেগ সাব্বির মাহমুদ, গোপাল সাহা, ওয়াহিদুজ্জামান বিপ্লব, উজ্জ্বল ব্যানার্জি, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আলী দেওয়ান, মোঃ লাভলু খান, মোঃ মান্নান হাওলাদার, প্রদীপ সাহা মদন, বাবলু কুমার বিশ্বাস, শুশান্ত বানার্জী, বিকাশ সাহা মদন, আলহাজ্ব মোঃ ইলিয়াস, আসলাম হাওলাদার, কার্তিক সাহা, নিখিল সাহা, মোঃ আব্দুল্লাহ ও মোখলেছুর রহমান পারভেজ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button