জাতীয় সংবাদ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪

প্রবাহ রিপোর্ট : রাজধানীর ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ছয় জন দগ্ধের ঘটনায় বাবা-মায়ের পর এবার ছয় বছরের শিশু লামিয়াও মারা গেছে। এ নিয়ে ছয় জনের মধ্যে চার জনই চলে গেলেন না ফেরার দেশে। গতকাল শুক্রবার সকাল ৬টা ৩৮ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে শিশুটির বাবা মো. লিটন চৌধুরী (৫২), মা সূর্য বানু (৪০) ও নানি মেহরুন্নেছা (৭০) মারা গেছেন। বর্তমানে তার এক বোন লিজা (১৮) ও ভাই সুজন বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তাদের শরীর ৪৩ ও ৫৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এর আগে, গত শুক্রবার ভোরে মশার কয়েল জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই ছয় জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button