প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি ঃ ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নগরীর ফেরিঘাট মোড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রীর দেশব্যাপি তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কেসিসি মহানগরীতে নিয়মিত এ অভিযান পরিচালনা করছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শনিবার সকালে সরেজমিন উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রশাসক বলেন, প্রতিদিন পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করলেও প্রতি শনিবার বিশেষ একটি এলাকায় বিশেষভাবে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গু সংক্রমণ হ্রাস পেলেও আগামী এক মাস এ কার্যক্রম চলবে। পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে তিনি কেসিসি’র পাশাপাশি নগরবাসীর সহযোগিতা কামনা করেন। পরে প্রশাসক নগরীর শিববাড়ি মোড়সহ সংলগ্ন এলাকার পরিচ্ছন্ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) দীপঙ্কর দাস, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মহিউদ্দিন টারজান, মোল্লা ফিরোজ আহমেদসহ কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বিকেলে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু কেডি ঘোষ রোড, গগন বাবু রোড, রূপসা স্ট্র্যান্ড রোড ও খান জাহান আলী রোডের পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, গাজী সালাউদ্দিন, খান হাবিবুর রহমান, কাজী মো: ইমরুল হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।



