অবশেষে যশোরে দেখা মিলল যশোরে কাঙ্খিত বৃষ্টির

যশোর ব্যুরো ঃ সবচেয়ে দীর্ঘমেয়াদি তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন স্থানের ন্যায় যশোরে শুরু হয়েছে কাঙ্খিত বৃষ্টি। চরম ও কষ্টদায়ক তাপগাহের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ যশোরে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পাওয়ার অপেক্ষা শেষ হয়েছে। সাথে অল্প কিছুটা দমকা ঝড় হাওয়া বয়ে গেছে এই অঞ্চলে উপর দিয়ে। ৬ মে সোমবার সন্ধ্যার আগ থেকে শুরু হয় মেঘলা মেঘলা অবস্থা ও হিমেল হাওয়া ঝড় হাওয়া। কিছু সময় পর থেকেই শুরু সামান্য বৃষ্ট। যশোরবাসী তীব্র গরম থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে। আবহাওয়া অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে আগামী এক সপ্তাহ তাপমাত্রা আর বাড়ার সম্ভাবনা নেই। বিচ্ছিন্নভাবে এই এক সপ্তাহ সারাদেশে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা আছে।
এক সপ্তাহ পরে তাপমাত্রা আবার কিছুটা আগের নেয় বাড়তে পারে । তবে তা সাম্প্রতিক সময়ের মত তীব্র হবে না বলেও জানিয়েছেন তারা। এছাড়া বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা থাকায় সতর্কবার্তা দেওয়া হয়েছে।



