জাতীয় সংবাদ

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ

প্রবাহ রিপোর্ট ঃ শিক্ষার্থীদের মধ্যে ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধ রাখতে হবে। গত ১৯ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়, এনসিটিবি ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। এ কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘœ ও নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনার মূল কারণ ও বিবরণ: ১) বিনামূল্যের পাঠ্যবই বিতরণ: ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের (ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও ব্রেইল) বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ বর্তমানে চলমান রয়েছে। ২) বাধাহীন ও সময়মতো সরবরাহ: নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়াকে একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেছে এনসিটিবি। এই কাজ নির্বিঘœ ও দ্রুত শেষ করতেই সহায়ক বইয়ের মুদ্রণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ৩) মেয়াদ: বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button