নগরীতে ৪শ’ বস্তা অবৈধ ভারতীয় চিনিসহ ৩ জন আটক

লবণচরা থানা পুলিশের অভিযান
স্টাফ রিপোর্টার ঃ নগরীর হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে ৪শ’ বস্তা অবৈধ ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে কেএমপির লবণচরা থানা পুলিশ। ৬ মে সকাল ৮টায় হরিণটানা সাকিনস্থ দক্ষিণ হরিণটানা জনৈক মঞ্জুরুল আলমের ফার্মের গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
কেএমপির সূত্র জানায়, গত ৬ মে লবণচরা থানার একটি টিম হরিণটানা সাকিনস্থ দক্ষিণ হরিণটানা জনৈক মঞ্জুরুল আলম এর ফার্মের গেটের সামনে থেকে পাবনা সুজানগর থানাধীন চর চিনাখরা এলাকার মোঃ মনিরুজ্জামান মানিকের ছেলে মোঃ ফেরদৌস সরদার মিঠুন (২৪), নড়াইল লোহাগড়া মাকরাইল এলাকার মৃত সোলায়মান শিকদারের ছেলে নাহিদ শিকদার (২৫), চর চিনাখড়া এলাকার মৃত. মোতাহার হোসেনের ছেলে নাইম হোসাইন (২২)কে ৪শ’ বস্তা অবৈধ ভারতীয় চিনিসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় ৬মে ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎ অপঃ, ১৯৭৪ এর ২৫ ই(১)(ন) /২৫উ মোতাবেক লবণচরা থানায় মামলা দায়ের করা হয় যার নং-৭।



