স্থানীয় সংবাদ
নগরীতে ইয়াবা ফেন্সিডিল গাঁজাসহ ৪মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর খালিশপুর প্লাটিনাম জুট মিলস কলোনীর কবির হোসেনের ছেলে রাকিবুল ইসলাম(২৯), ট্রাক স্ট্যান্ড সোনাডাঙ্গার বাবুল হাওলাদারের ছেলে মজিবর হাওলাদার(২৫), বড় কড়িয়া বটিয়াঘাটার শেখ মাসুদ রহমানের ছেলে শেখ তানভীর রহমান রাফি(১৮), ফুলবাড়িগেট পুরাতন কুয়েট রোডের মাহাবুবুল কবিরের ছেলে অনিক পারভেজ ওরফে পাভেল(৩৫)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৬ বোতল ফেন্সিডিল, ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।



