সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি ঃ দীর্ঘ ২০ বছর পর বুধবার অত্যন্ত শান্তিপূর্ন ভাবে খুলনার ঐতিহ্যবাহী সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো:আব্দুল মমিন। বিদ্যালয়ের সাধারণ শিক্ষক (মাধ্যমিক স্তর)এ শিক্ষক প্রতিনিধি মো: জাকারিয়া বিপুল ভোটে নির্বাচিত হন। প্রাথমিক স্তর এর অভিভাবক পদে নির্বাচিত হন মো: এজাজ আহমেদ এবং মো: সেলিম দেওয়ান। ইতোপূর্বে দাতা সদস্য পদে মোসলেমা আহমেদ, প্রতিষ্ঠাতা পদে শাহারিয়া মোর্শেদা আহমেদ, প্রাথমিক স্তরে শিক্ষক প্রতিনিধি নিলুফা সুলতানা, সংরক্ষিত মহিলা শিক্ষক পদে শাহিনা খাতুন এবং মাধ্যমিক স্তরে অভিভাবক পদে মারুফ চৌধুরী পমিন ও আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও প্রতিষ্ঠাতা মরহুম হাদী মহিউদ্দিন আহম্মেদ গোরা স্যারের স্বপ্নের সেন্ট জেভিয়ার্স হাই স্কুল গড়ে তোলার লক্ষে সকলে একসাথে কাজ করবেন বলে জানান।



