স্থানীয় সংবাদ

নগরীতে দেড় কেজি গাঁজা হেরোইন ইয়াবাসহ ১০ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর খালিশপুর বাইতিপাড়া রোডের মৃত: মোতালেব সরদারের ছেলে মোঃ জাহাঙ্গীর(৫০), লাখোহাটি বারাকপুরের জিয়া চৌধুরীর ছেলে মোঃ মিজানুর চৌধূরী(২০), মীরেরডাঙ্গার মনির হাওলাদারের ছেলে মোঃ ইয়াসিন হাওলাদার ওরফে জাহিদুল(২০), সেন্ট্রাল ওয়েস্ট ব্লক খালিশপুরের মৃত: রজব আলী খন্দকারের ছেলে সোহেল খন্দকার(৪৩), পাবলা কারিকর পাড়ার মৃত: আব্দুর রহমানের ছেলে আবু মোহাম্মদ ওরফে কানা আবুল(৬৫), রেলওয়ে মাটিপট্টি কলোনীর পারভেজ মুন্সীর ছেলে মোঃ সাগর মুন্সী(২৫), জাবুসা রূপসার সিরাজুল ইসলামের ছেলে মোঃ সম্রাট(২৩), জাবুসার মৃত: আশরাফ আলী শেখের ছেলে রেদোয়ান শেখ(২৫), রায়ের মহল সুইচ গেটের শেখ নূর মোহাম্মদের ছেলে শেখ ময়নুদ্দিন(৪৫), ৪নং ফুডঘাটের মৃত: মতলেব হাওলাদারের ছেলে মোঃ সজল(৩৫), চাঁনমারীর কামাল মৃধার ছেলে মোঃ শাহাজান মৃধা(৪৪)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১০ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button