খেলাধুলাই পারে সমাজ থেকে মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজী নির্মূল করতে : এস এম কামাল

স্টাফ রিপোর্টার ঃ দৌলতপুর মহেশ্বরপাশা মানিকতলা একতা বয়েজ উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লিনিকের মাঠে স্বাধীনতা কাপ নাইট স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,বাংলাদেশে ক্রিকেট খেলা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই। সেদিন সারা বিশ্ব বুঝতে পেরেছে বাঙালিরা ক্রিকেট খেলাও কে জানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেট খেলা কি উৎসাহিত করার জন্য সংসদ সদস্য হিসেবে নড়াইলের ছেলে মাশরাফিকে এমপি বানিয়েছেন হুইপ বানিয়েছেন এবং সাকিব আল হাসান মাগুরার ছেলে তাকে সংসদ সদস্য বানিয়া সংসদে নিয়েছেন। খেলাধুলা এর সমাজ থেকে মাদক চাঁদাবাজী, জুয়া যেটিয়ে বিদায় করার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নাই। তাই এ সমাজে খেলাধুলাই পারে সকল অপশক্তিকে দূর করে সুস্থ সমাজ গঠনে সহযোগিতা করতে। তাই যারা ক্রিকেট হাডুডু সহ ধর্মীয় যে সকল অনুষ্ঠান রয়েছে আয়োজন করলে এই সমাজ থেকে অপসংস্কৃতি দুর হয়ে যাবে। সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর হাওলাদার। সম্মানিত অতিথি ছিলেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বি জে এ’র প্রাক্তন চেয়ারম্যান শেখ সৈয়দ আলী।আমন্ত্রিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ মাহবুব রহমান।বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজ, মনিরুজ্জামান খান খোকন, শেখ দাউদ হায়দার, শহিদুল ইসলাম বন্দ,এম এ সেলিম, আছিফুর রশিদ আছিফ, মাকসুদ হাসান পিকু, তরুণ আওয়ামী লীগ নেতা রানা পারভেজ সোহেল, বেলায়েত হোসেন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন মিনা, কাউন্সিলর আব্দুস সালাম মাস্টার, কাউন্সিলর এস এম মনিরুজ্জামান,কাউন্সিলর এমডি মাহফুজুল আলম লিটন, সংরক্ষিত কাউন্সিলর মনিরা আক্তার, ট্রাক মালিক সমিতির নেতা ফজলুর রহমান লাভলু, বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু,আবুল হোসেন কার্ফু, আলমগীর হোসেন, খোকন মিস্ত্রি,রোকা মিয়া বাচ্চু মোড়ল, এস এম কামরুল হাসান, মানিকুর রহমান মানিক, সাইফুল ইসলাম মানিক, সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ। একতা বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ যথাক্রমে শাহ আলম মিনা, বাকের হাওলাদার, রাজামিনা, গিয়াস উদ্দিন বাবু, খোকন শেখ, আলমগীর হোসেন, মেহেদী হাসান, রাজু আহমেদ মনি, ইমরান, বাবু, আব্দুল কুদ্দুস রাজু ভাগ্নে, মিজান, রাজিব, সোহান, আকাশ ইয়াসিন প্রমুখ।



