শিরোমণিতে হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের জরুরি সভা

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শিরোমনি শিল্প এলাকার হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে শুক্রবার সন্ধায় শিরোমণি আওয়ামী লীগ অফিসের সামনে এক জরুরি সভা হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মুস্তাফিজুর রহমানের সভাপতিতে অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন শিরোমনি জুট স্পিনার্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সস্পাদক শেখ রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন জুট স্পিনার্সের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা ফরহাদ মোড়ল, কাজী তুহিন, জাকির হোসেন, মেহেদী হাসান, শরিতুল , আরশাদ, রুবেল, হালিমা জোহরা, মুক্তার সহ অন্যান্য শ্রমিক বৃন্দ। এ সময় বক্তারা বলেন রাতের অন্ধকারে ফ্যাক্টরী থেকে মালামাল বের করে নিয়ে যাচ্ছে। মিল মালিক নাদিম হোসেনকে শ্রমিকরা ৩ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন শ্রমিক ও কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। তা না হলে শ্রমিকরা রাজপথ রেলপথ অবরোধ সহ কঠোর আন্দোলন করতে বাধ্য হবে।



