স্থানীয় সংবাদ

মোরেলগঞ্জের স্কুল শিক্ষিকা ও তার পরকিয়া প্রেমিক বাগেরহাটে এসে অনৈতিক কাজ করা অবস্থায় আটক

# টক অব দ্যা বাগেরহাট #

বাগেরহাট প্রতিনিধি ঃ স্বামী সন্তান রেখে পরকীয়া প্রেমিক কে নিয়ে বাগেরহাটের পল্লীতে এসে একটি বাড়ীতে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ধরা পড়েছে শাহানাজ খানম (৩৫) নামের একজন শিক্ষিকা ও তার প্রেমিক শফিকুল ইসলাম (৪০)। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়পাড়া রহমের মোড় এলাকায় প্রেমিকের আত্মীয়ের বাড়ীতে। ধৃত শাহানাজ খানম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া এসবি আদর্শ বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও মোঃ শফিকুল ইসলাম বহরবুনিয়া ইউনিয়ন পরিষেদের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা। আটককৃতদের স্থানীয় জনতা হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কাড়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচয়দানকারী মো. শফিকুল ইসলাম (৪০) ও শাহানাজ খানম (৩৫) কে স্থানীয় লোকজন অনৈতিক কর্মকান্ডে একটি রুমে একত্রে থাকা অবস্থায় ধরে থানায় খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের পরিচয় বিষয়ে জানাগেছে মো. শফিকুল ইসলাম মোরেলগঞ্জ উপজেলার পূর্ব বহরবুনিয়া গ্রামের মৃত: সাখাওয়াত হোসেনের ছেলে এবং তার স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রয়েছে। আর শিক্ষিকা শাহানাজ খানম মোরেলগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুদ্দুস বয়াতীর স্ত্রী, তারও ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান মোহিতুল ইসলাম পল্টন জানান, বহিরাগত এ দুই নারী-পুরুষ শুক্রবার দুপুরে ওই বাড়ীতে আসে এবং একটি কক্ষে অনৈতিক কাজে লিপ্ত হয়। বিষয়টি স্থানীয় প্রতিবেশী লোকজনের সন্ধেহ হলে তাদের একটি কক্ষে একান্তভাবে হাতে নাতে ধরে ফেলে। পরে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিলেও কোন প্রমান দেখাতে পারে না এবং ঠিকানা অনুযায় খোজ নিয়ে জানা যায় তাদের সংসার ও ছেলে মেয়ে রয়েছে। এ অবস্থায় শুক্রবার তার গোপনে এলাকা থেকে বাগেরহাটে আসে এবং শফিকুলের আত্মীয় বাড়ীতে গিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়। এ বিষয়ে স্কুল শিক্ষিকা শাহানাজ খানমের স্বামী মো. কুদ্দুস বয়াতী জানান, তার স্ত্রী ৩/৪ মাস ধরে পরকিয়ায় আশক্ত হওয়ায় পারিবারিকভাবে তাদের মধ্যে এ নিয়ে কলহ চলছে। সকালে বাগেরহাট কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান তার স্ত্রী ও ওই যুককে ধরে সংবাদ দিলে তিনি ঘটনাস্থলে লোকজন নিয়ে উপস্থিত হন। তিনি স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা করবেন বলে জানান। অপরদিকে লম্পট শফিকুল ইসলামের স্ত্রী রিলিয়া খানম বলেন, ২৮ বছর পূর্বে শফিকুলের সাথে তার বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে, মেয়েকে বিবাহও দিয়েছেন। একমাস ধরে তার স্বামী ওই স্কুল শিক্ষিকার সাথে পরকিয়ায় জড়িয়ে তার ওপরে প্রায়ই নির্যাতণ করতো। দু’দিন ধরে বাড়িতে না এসে বাগেরহাটে অবস্থান করছিল। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন তার স্বামী ও ওই স্কুল শিক্ষিকাকে ধরে তাকে সংবাদ দেয়। তারা দু’জনই বাগেরহাট সদর থানায় আটক রয়েছে। এ বিষয় তিনি একটি অভিযোগ দায়ের করবেন বলে জানান। বহরবুনিয়া এসবি আদর্শ বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, শাহানাজ খানম তার বিদ্যালয়ের বানিজ্য বিভাগের শিক্ষিকা, তার আটকের বিষয়টি স্থানীয় অভিভাবকরা তাকে জানিয়েছেন। স্কুলের ম্যানেজিং কমিটি না থাকায় তিনি শিক্ষক পরিষদ নিয়ে সভা করবেন। এছাড়াও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবিহিত করে তাদের নির্দেশনা অনুযায়ী ওই শিক্ষিকার বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মোরেলগঞ্জের শফিকুল ইসলাম ও শাহানাজ খানম নামের দুইজন কে হিসেবে স্থানীয়রা ধরে থানায় খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে। তারা উভয় স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছে। বিষয়টি খোজ-খবর নিয়ে পরবর্ত্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button