জাতীয় সংবাদ

আম কুড়াতে গিয়ে ৬৫ বছর বয়সী নারী গণধর্ষণের শিকার

প্রবাহ রিপোর্ট ঃ নায়াখালীর সেনবাগে আম কুড়াতে গিয়ে ৬৫ বছর বয়সী এক নারী ৭ সন্তানের জননী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী দুই ধর্ষককে আটক করে উত্তম মধ্যম দিয়ে সেনবাগ থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। আটককৃতরা হচ্ছে ঃ উপজেলার ৪নং কাদরা ইউপির পুর্ব আহম্মদপুর গ্রামের রশিদ খোনারের বাড়ির মৃত তোফাজ্জল হকের ছেলে তাজুল ইসলাম প্রকাশ কালা (৩৫) ও একই গ্রামের হাজ¦ী বাদশা মিয়ার বাড়ির মৃত আবুল কালামে ছেলে মোঃ রাজু (২৯)। ওই ধর্ষণের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৪নং কাদরা ইউপির রশিদ খোনারের বাড়িতে। পুলিশ ও স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিম (৬৫) বাড়ির পার্শ্ববর্তী জায়গায় থেকে ভোরে আম কুড়াতে গেলে দুই লম্পট কালা ও রাজু বৃদ্ধার মুখ চেপে ধরে নির্জন স্থান পুকুর ঘাটে নিয়ে জোর পূর্বক গণধর্ষণ করে। পরে বিষয়টি ওই নারী স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু সাঈদ মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী সুমনকে জানালে তারা স্থানীয় লোকজনের সহায়তায় দুই ধর্ষককে আটক করে উত্তম মধ্যম দিয়ে বেঁধে রেখে সেনবাগ থানায় খবর দেন। এরপর খবর পেয়ে সকাল ৯টার দিকে সেনবাগ থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে দুই ধর্ষক আটক করে থানায় নিয়ে আসে।
যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের বিয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমের ডাক্তারী ও ধর্ষককে বিচারিক আদালতে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button