স্থানীয় সংবাদ
খালিশপুরে কেসিসির উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খালিশপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তারা ১২নং ওয়ার্ডের ১৩নং সড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এ সময় একই ওয়ার্ডের ১০৫নং সড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা আগামী তিন দিনের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের সময় কেসিসি সময় বেঁধে দেয়। অভিযানে নেতৃত্ব দেন কেসিসির প্রধান রাজস্ব অফিসার (সিআরও) সানজিদা বেগম। এ সময় উপস্থিত ছিলেন কেসিসির এষ্টেট অফিসার নুরুজ্জামান তালুকদারসহ পুলিশের একটি টিম।



