স্থানীয় সংবাদ

মোংলায় নারীকে গরম পানি নিক্ষেপ : চা দোকানদার গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলায় কথাকাটাকাটিতে উত্তেজিত হয়ে কেটলির গরম পানি নিক্ষেপ করে মুন্নি খাতুন (২৫) নামের একজন নারীর শরীর ঝলসে দেয়া হয়েছে। বুধবার রাতে এ ঘটনার পর পুলিশ গরমপানি নিক্ষেপকারী আব্দুস সাত্তার মোল্লা (৬৫) নামের একজন চায়ের দোকানদার কে গ্রেফতার করেছে। মুন্নি খাতুন মোংলা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে বুধবার ৮ টার দিকে মোংলা পৌরসভার পুরাতন মার্কেট এলাকায়। প্রর্ত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৮ টার দিকে এলাকার আলী হোসেনের মেয়ে মুন্নি খাতুন তার ছোট সন্তান হারিয়ে গেছে বিষয় নিয়ে চায়ের দোকানদার আব্দুস সাত্তার মোল্লার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাত্তার মোল্লা উত্তেজিত হয়ে চায়ের কেটলিতে থাকা গরম পানি মুন্নি খাতুনের শরীরে নিক্ষেপ করে। এতে মুন্নি খাতুনের শরীর ঝলসে যায়। সাথে সাথে তাকে মোংলা হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। এ বিষয়ে মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম বৃহস্পতিবার সকালে জানান, মুন্নি খাতুন নামের একজন নারীর শরীফে গরম পানি নিক্ষেপ করে আহত করার ঘটনায় মোংলা পুরাতন পৌরসভা মার্কেট এলাকার মৃত হযরত আলীর ছেলে আব্দুল সাত্তার মোল্লা কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button