জাতীয় সংবাদ
কারওয়ান বাজারে হোটেলে আগুন

প্রবাহ রিপোর্ট : রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত লাভিঞ্চি হোটেলের পাশে তাদের নিজস্ব জেনারেটরের রুমে গতকাল শনিবার সকালে অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১০টা ১৭ মিনিটে আগুনের সংবাদ পেয়ে সেখানে ফায়ার সার্ভিস থেকে ৬ ইউনিট কাজ শুরু করে এবং আগুন সম্পূর্ণ নেভাতে সকাল পৌনে এগারোটা পর্যন্ত সময় লেগেছে।



