স্থানীয় সংবাদ

যশোরে যুবলীগ নেতা মুকুলসহ তার সহযোগীদের বিরুদ্ধে গৃহবধূ যৌন নিপীড়নের অভিযোগ

যশোর ব্যুরো ঃ এক নারী তার স্বামীর চামড়া ব্যবসার সাড়ে ১১ লক্ষাধিক পাওনা টাকা চাওয়ায় যুবলীগ নেতাসহ তিনজনসহ প্রান নাশের হুমকী ধামকী দিয়ে স্বামীর টাকা উত্তোলন করে যৌন নিপীড়ন করার আভিযোগ কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার ১৭ মে রাতে মামলাটি করেন, সদর উপজেলার কচুয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মৃত হামিদুর রহমান মন্টুর মেয়ে তানিয়া খাতুন মুন্না। মামলায় আসামী করেন,সদর উপজেলার রামনগর পুকুরকুল এলাকর শাহাজান মাষ্টারের ছেলে যুবলীগ নেতা রাজার হাট চামড়া ব্যবসায়ী সসিতির সভাপতি আলাউদ্দিন মুকুল,রামনগর কুলপাড়া ইসমাইল হাজীর চাতালের উত্তর পাশের্^ জীবন বারিক, রামনগর পুকুরকুল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আহাদসহ অজ্ঞাতনামা ২জন। এামলায় বাদি উল্লেখ করেন,তার পূর্বের স্বামী মাসুদ আলম (৫৫) জীবিত থাকাকালে রাজারহাট বাজার হতে চাচড়া ক্রয় কওে ঢাকাতে নিয়ে মেসার্স ঢাকা ট্র্রেডার্স এর মালিক জনৈক কাকন এর নিকট বিক্রয় করতো। এক পর্যায়ে পূর্বের স্বামী মেসার্স ঢাকা ট্রেডার্স এর মালিক জনৈক কাকন এর নিকট চামড়া বিক্রয় বাবদ ১৬লাখ ৫৭ হাজার ১৫০ টাকা পায়। তার মধ্যে আসামী আলাউদ্দিন মুকুল ৫লাখ টাকা পায়। পরবর্তীতে গত ২০২২ সালের ২৮ অক্টোবর বেলা ২ টায় মাসুদ আলম অসুস্থ্য হয়ে পড়লে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান। বাদির পূর্বেও স্বামী মারা যাওয়ার পরে ২৯ অক্টোবর রাত অনুমান ৮ টার সময় আসামীরা বাদিও ভাড়াটিয়া বাসায় এসে খুন জখমের হুমকী ধামকী প্রদান করে ২/৩টি সাদা কাগজে বাদির স্বাক্ষর নেয়। পরবর্তীতে গত অনুমান ৬ মাস পূর্বে আসামীরা মেসার্স ঢাকা ট্রেডার্স হতে বাদির স্বামীর চাচড়া বিক্রির উল্লেখিত টাকা তুলে নেয়। বাদি মের্সাস ঢাকা ট্রেডার্স এর মালিকের কাছে খোঁজ খবর নিয়ে জানতে পারেন আসামীরা বাদির স্বামীর পাওনা টাকা তুলে নিয়েছে। বিষয়টি বাদি জানতে পেরে আসামীদের নিকট তার স্বামীর পাওনা ১১,৫৭,১৫০ টাকা চাইতে গেলে আসামী মুকুল বিভিন্ন ধরনের তালবাহনা করতে থাকে। এক পর্যায় গত ২২ এপ্রিল সকাল অনুমাান ১১ টার সময় সদর থানার রামনগর গ্রামস্থ রেলক্রসিং এর দক্ষিণ পাশে ইসমাইল হাজীর বাড়ির পাশে বাদির পিতার বাড়িতে অবস্থান করাকালীন উপরোক্ত আসামীরা বাদির পিতার বসতঘরের মধ্যে ঢুকে বাদিকে খুন জখমের হুমকী ধামকী প্রদান করে এবং বাদি যদি তাদের দাবীকৃত চাঁদার টাকা না দেই তাহলে বাদিকে তারা প্রানে হত্যা করবে বলে হুমকী দেয়। আসামী মুকুল বাদির পরনের কাপড় চোপড় ধওে টানা হেচড়া কর তে থাকে। এক পর্যায় মুকুল বাদির শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী ঘটায়। পরবর্তীতে গত ২৫ এপ্রিল বেলা সাড়ে ১১ টার সময় বাদি কচুয়া গ্রামস্থ বর্তমান স্বামী শহিদুল ইসলামের বাড়িতে সাংসারিক কাজকর্ম করকালীন আসামীরা বাদির স্বামীর বতসবাড়িতে গিয়ে বাদির নিকট পূর্বে ন্যায় ৫ লাখ টাকা চাঁদাদাবী করে। বাদি আসামীদের চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আসামী মুকুল বাদির ভ্যানিটি ব্যাগের মধ্যে থাকা নগদ ৫০ হাজার টাকা চাঁদা স্বরুপ নিয়ে নেয়। ঘটনার বিষয় বাদি যদি কাউকে কিছু বললে তাহলে বাদিসহ তার সন্তানকে খুন করে ফেলবে বলে হুমকী প্রদান করে চয়ে যায়। উল্লেখিত আসামীরা পরস্পর যোগসাজসে বাদির সাথে প্রতারনা মূলকভাবে বিশ^াসভঙ্গ করে তার স্বামীর চামড়া বিক্রির ১১,৫৭,১৫০ টাকা আত্মসাত করেছে। পরবর্তীতে ঘটনার বিষয় রামনগর এলাকার দু’জন সাক্ষীসহ আরো অনেকের নিকট ঘটনার বিষয় বিস্তারিত জানায়। বাদি তার পরিবারের লোকজনের সাথে আলাপ আলোচনা করে থানায় এসে মামলা করেন। কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার ১৭ মে রাতে আলাউদ্দিন মুকুলের বাড়িতে অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে পারেনি। তবে অভিযান অব্যাহত রয়েছে। যে কোন মুহুর্তে আসামীরা গ্রেফতার হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button