স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ বটিয়াঘাটা উপজেলার গাওঘরা চান্দারডাংগা এলাকায় রুহুল আমিন শেখ (৪২) নামে এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। রবিবার সকালে সকালে কৃষক রুহুল আমিন তার বেগুন ক্ষেতে আগাছা পরিস্কার করছিলো। উক্ত স্থানে এক বছরের বেশি সময় ধরে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক খুটির টানার তার ছিড়ে বেগুন ক্ষেতের ভিতর পড়ে থাকে যা থেকে রুহুল আমিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরবর্তীতে খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button