স্থানীয় সংবাদ

আদর্শ ডুমুরিয়া গড়তে চান আজগর বিশ^াস তারা

খবর বিজ্ঞপ্তি ঃ ডুমুরিয়ায় গণসংযোগকালে ‘মোটর সাইকেল’ প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আজগর বিশ^াস তারা বলেছেন, গণজোয়ার সৃষ্টিতে বিশ^াসী নই; আমি গণমানুষের ভোট চাই। আমি শো’ডাউনে অভ্যস্ত নই, আমি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে স্বনির্ভর ও স্বাবলম্বী করে আদর্শ ডুমুরিয়া গড়তে চাই। উপজেলা পরিষদের চেয়ারে সৎ যোগ্য ও পরিশ্রমী মানুষ বসলে ডুমুরিয়ায় প্রতি মানুষ ঘরে বসে সকল নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব। তাই আমার মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবক নিযুক্ত করুন। কথা দিলাম- পাঁচ বছরে নয়, প্রতি বছরেই নাগরিক সংলাপ, প্রতি মাসেই পরামর্শ সভা ও প্রতি সপ্তাহে গণশুনানীর মাধ্যমে ডুমুরিয়াবাসীর সকল সমস্যা সমাধানে নিরলস কাজ করবো। সোমবার (২০ মে) ডুমুরিয়া উপজেলার ২নং রঘুনাথপুর ইউনিয়নে লিফলেট বিতরণ, গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ^াস তারা এসব কথা বলেন। বিকেল থেকে রাত অবধি তার মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।
খুলনা জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য আজগর বিশ^াস তারা দীর্ঘদিন ডুমুরিয়া উপজেলাবাসীর ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সে কারণে তার পথসভা, উঠান বৈঠক ও ছোট্ট ছোট্ট লিফলেট বিতরণের পথযাত্রাগুলোতে স্থানীয়দের স্বতস্ফূর্ত অংশগ্রহন বিশাল জনসমুদ্রে রূপ নিচ্ছে। মোটরসাইকেল প্রতীকে গণসংযোগকালে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button