খুলনা বিভাগে এ এস এম মনিরুজ্জামান খাঁন (বাবু) ও মোঃ মোজাম্মেল হকসহ ৪৩ জন পুর্ণ প্যানেল বিপুল ভোটে নির্বাচিত

# বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি’র দ্বি-বার্ষিক নির্বাচন #
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ ২০২৪-২০২৬ মেয়াদি দ্বি-বার্ষিক নির্বাচনে বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী গণতান্ত্রিক ঐক্য পরিষদ মোঃ শাহ্ জালাল (বাচ্চু) নেতৃত্বাধীন প্যানেলে পরিচালক পদে খুলনা বিভাগে এ এস এম মনিরুজ্জামান খাঁন (বাবু) ও মোঃ মোজাম্মেল হক সহ ৪৩ জন পুর্ণ প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। গেল ২০ মে খুলনা সোনাডাঙ্গার একটি অভিজাত হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। যার মধ্যে ঃ মোঃ শাহ্ জালাল (বাচ্চু) নেতৃত্বাধীন ৪৩ জনের পূর্ণ প্যানেলে সবাই বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। যার মধ্যে মোঃ শাহাজালাল (বাচ্চু) ভোট পেয়েছেন ১১৩১২ ভোট। এছাড়া খুলনা বিভাগে পরিচালক পদে এ এস এম মনিরুজ্জামান খাঁন (বাবু) ভোট পেয়েছেন ১১২৮৪ ভোট, মোঃ মোজাম্মেল হক ১০৮৬৩ ভোট পেয়েছেন ও মোঃ দ্বীন আলী ১১০৪১ ভোট, মোঃ আখতারুজ্জামান ১১২৯২ ভোট ও কুষ্টিয়া থেকে মোঃ রফিকুল আলম টুকু ১১৩১৩ ভোট পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া ঢাকা, সহ দেশের অন্যান জেলা গুলোতে মোঃ শাহ্ জালাল (বাচ্চু) নেতৃত্বাধীন প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হয়। যার মধ্যে রয়েছেন ময়নুল হক চৌধুরী, মোঃ আব্দুল কাদের, সৈয়দ হাসান নুর ইসলাম, মনির আহমেদ মনা, মোঃ এনায়েত উল্লাহ, এফ এম হুমায়ুন কবির, মোঃ ইকবাল লস্কর, মোঃ আতাউর রহমানমোঃ মমিনুল ইসলাম, নাসির উদ্দিন আহমেদ, মোঃ আনোয়ার হোসেন মিরধা, খোন্দকার মারুফ ইলাহি, মোঃ শাহজাহান খাঁন, আশীষ কুমার ভট্টাচার্য্য, মোঃ তোফাজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান সবুজ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, মোহাম্মদ আলী, মোঃ জসিম উদ্দিন, মোঃ মিজানুর রহমান, এ.টি.এম মোশাহিদ উদ্দিন, মোঃ মেজবাহুল আলম, মোঃ মাজহারুল আলম, সি এম জাকারিয়া, মোঃ ইস্তিয়াক উদ্দিন আহম্মেদ, মোঃ মহসীন আলী পাটোয়ারী, কাজী সাদেকুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন, রঘুনাথ সিকদার, চন্দন কুমার পাল, শেখ আনসারুল হক, নুরুল ইসলাম মজুমদার সবুজ, মোঃ মবশ্বির আলী, মোঃ আবু কাউছার, কাজী নাসির উদ্দিন, মিয়া শরিফুল ইসলাম।



