স্থানীয় সংবাদ

ডুমুরিয়াকে গড়তে মোটরসাইকেলে ভোট চাইলেন তারা

খবর বিজ্ঞপ্তি ঃ ডুমুরিয়ায় গণসংযোগকালে ‘মোটরসাইকেল’ প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আজগর বিশ^াস তারা বলেছেন, ডুমুরিয়াবাসী উপলব্ধি করছেন উন্নয়নের ধারা রাখতে উপজেলা পরিষদে একজন জনবন্ধু প্রতিনিধি প্রয়োজন। মানুষের দ্বারে দ্বারে যেয়ে আমি অভূর্তপূর্ব সাড়া পেয়েছি। মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে জীবনের বিনিময়ে হলেও আমি ডুমুরিয়াবাসীর বিশ্বাসের মূল্য রাখবো ইনশাআল¬াহ্। তাই দল-মত নির্বিশেষে আমাকে নির্বাচিত করুন। ডুমুরিয়াকে দেশ সেরা মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমাকে সেবা করার সুযোগ দিন, আমি নিজেকে উজাড় করে দেবো। বুধবার (২২ মে) ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নে লিফলেট বিতরণ, গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ্বাস তারা এসব কথা বলেন। বিকেল থেকে রাত অবধি তার মোটর সাইকেল প্রতীক নিয়ে ভোটারদের দ্বারেদ্বারে যান তিনি। খুলনা জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য আজগর বিশ্বাস তারা দীর্ঘদিন ডুমুরিয়া উপজেলাবাসীর ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। সে কারণে তার পথ সভা, উঠান বৈঠক ও ছোট্ট ছোট্ট লিফলেট বিতরণের পথযাত্রাগুলোতে স্থানীয়দের স্বতস্ফূর্ত অংশগ্রহন বিশাল জনসমুদ্রে রূপ নিচ্ছে। মোটরসাইকেল প্রতীকে গণসংযোগকালে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button