জাতীয় সংবাদ
চট্টগ্রামে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রামে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. করিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি সম্পর্কে ভিকটিমদের নিকটাত্মীয়। খুলশী থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, ধর্ষিত নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে করিমকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি অভিযোগকারী ব্যক্তির ভগ্নিপতি। বাসায় নিয়মিত যাতায়াতের সুযোগে করিম মা-মেয়েকে ধর্ষণ করেন। মামলার এজাহার উল্লেখ করা হয়, ২২ মে সন্ধ্যায় করিম অভিযোগকারীর বাসার বাথরুমে তার স্ত্রীকে জোর করে ধর্ষণ করেন। এ সময় তিনি বাসায় ঢুকলে পালিয়ে যান করিম। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিত-ার সময় তাদের বড় মেয়েকেও এক মাস আগে করিম ধর্ষণ করেন বলে স্ত্রী জানান।



