পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে শনিবার বিকেল ৩ টায় খুলনা প্রেসক্লাবে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্লাটফর্মটির খুলনার সমন্বয়কারী খালিদ হোসেন। মতবিনিময় সভায় খুলনার বাম প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আলোচনায় অংশ নেন চুক্তি বাস্তবায়ন আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক ড.খায়রুল ইসলাম চৌধুরী, সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশ যুব ইউনিয়ন সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু, স্থায়ী কমটিরি সদস্য্ রফিকুল হক খোকন, কেন্দ্রয়ী সদস্য সিপিবি এস এ রশিদ, সভাপতি ওয়ার্কাস পার্টি খুলনা মহানগর মোফিদুল ইসলাম, সাধারন সম্পাদক জেলা কমিটি দেলোয়ার উদ্দিন দিলু, সাধারন সম্পাদক খুলনা মহানগর জাসদ আরিফুজ্জামান মন্টু, সভাপতি যুব জোট মাসুদ রানা, সাধারন সম্পাদক মহানগর,বাংলাদেশ জাসদ মোঃ হাসান, হিরা শেখ রুনা লায়লা, প্রভাষক রেজায়ুন রাজা, এড. কামরুল হোসেন জোয়ারদার, কহিনুর আক্তার, আব্দুল করিম, এড.সন্দিত মন্ডল, এড.বাবুল হাওলাদার, বাংলাদেশ মানবাধীকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী এড.মমিনুল ইসলাম, ব্লাষ্ট খুলনার সমন্বয়কারী এড.অশোক কুমার সাহা, জনউদ্যোগের মহন্দ্রেনাথ সেন, সাংস্কৃতিক ব্যাক্তি হুমায়ুন কবির ববি প্রমুখ। সভায় বক্তাগণ, পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৯৭ সালের ২ ডিসেম্বর। কিন্তু চুক্তির ২৬ বছর অতিক্রম হওয়ার পরে সরকার চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না করে পাহাড়ের জুমিয়া মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। তাই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন পাহাড়ের মানুষের দাবিকে সারাদেশে ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূচি গ্রহণ করে চলেছে। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে আজ পাহাড়ে নানা ধরনের বিভিন্ন ছোট ছোট গ্রুপ সৃষ্টি হয়েছে। যা আমরা এখন পত্র পত্রিকার খবরে দেখছি। তাই সরকারের উচিত যত দ্রুত সম্ভব চুক্তি বাস্তবায়ন করে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া। বক্তাগণ বলেন, পার্বত্য চট্টগ্রাম যেমন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ ঠিক তেমনি পাহাড়ের চুক্তি বাস্তবায়নের লড়াইও শুধু পাহাড়িদের নয়, এই লড়াই সমগ্র দেশবাসীর লড়াইয়। তাই সরা দেশে চুক্তি বাস্তবায়নের সপক্ষে জনমত গঠন করতে হবে। এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সংগ্রামকে দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। বক্তাগণ বলেন, দেশের অপরাপর অঞ্চলের ন্যায় অতিশীঘ্রই খুলনাতেও চুক্তি বাস্তবায়নের সপক্ষে গণমিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভা থেকে চুক্তি বাস্তবয়ান আন্দোলনের ঘোষিত ৫ দফা এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ২টি দফার সাথে খুলনাবাসীর সংহতি জানানো হয়। দফাগুলো হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সময়সূচি ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে চুক্তির দ্রুত ও যথাযথ বাস্তবায়ন করতে হবে। পাহাড়ে সামরিক কর্তৃত্ব ও পরোক্ষ সামরিক শাসনের অবসান ঘটানো হবে। আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদকে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক করা এবং স্থানীয় শাসন নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক এসব পরিষদের যথাযথ ক্ষমতায়ন করতে হবে। পার্বত্য ভূমি সমস্যার স্থায়ী সমাধানের জন্য পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে কার্যকরের মাধ্যমে অভ্যন্তরীণ উদ্বাস্তু ও ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থীদের পুনর্বাসন করে তাঁদের অধিকার নিশ্চিত করতে হবে। দেশের মূল স্রোতধারার অর্থনৈতিক অগ্রগতি ও স্থায়িত্বশীল উন্নয়নে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অংশীদারত্ব নিশ্চিত করতে হবে। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ২ টি দাবি : ইউনিয়ন পরিষদসহ সকল স্তরের স্থানীয় সরকারে সমতলের আদিবাসীদের জন্য বিশেষ আসন সংরক্ষণ এবং আদিবাসী জনগণের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে।



