স্থানীয় সংবাদ

জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে বক্তারা

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ সংস্কৃতিকর্মী সমাবেশ মঞ্চ, খুলনার আয়োজনে গতকাল বিকেল সাড়ে পাঁচটায় খুলনা শহীদ হাদিস পার্কে এক বর্ণাঢ্য পরিবেশনার মধ্যে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয়। কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান। কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে সংগঠনের মোকলেছুর রহমান বাবলু – এর সভাপতিত্বে ও হুসাইন বিল্লাহ’র সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক আনোয়ারুল কাদির, কবি দুখু বাঙাল ও অধ্যাপক আশরাফুল বাবুল। আলোচনায় বক্তারা কবি নজরুলের প্রসঙ্গিকতা উল্লেখ করে বলেন, কবি নজরুলের লেখনী মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় এখনো আমাদের আলোর পথ দেখাতে পারে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে ‘রণাঙ্গন’ শীর্ষক আলেখ্য পর্বে ছোট্ট সোনামণি বন্ধুরা। এরপর আব্বাসউদ্দিন একাডেমি, দীপালয় ইয়োথকয়ার, বিশ্বভরা প্রাণ, সবুজ পাতার দেশে, বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠী, কত্থক নৃত্যাঙ্গন, নান্দীক একাডেমি, মলিনা বিশ্বাস, তরুণ মজুমদার, মাজেদ জাহাঙ্গীর, আদ্রিতাবিন্তে আলম, কাজল ইসলাম, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, শারমিন সুবহা, সালমানুল মেহেদী মুকুট, সুবীর বসু, সমরেশ রায়, অরবিন্দ মৃধা, কবি ইমদাদ আলি। কবির জন্মদিন উদযাপনের বিশেষ নিবেদন খুলনা নাট্যনিকেতনের পরিবেশনায় মঞ্চত হয় ‘ অগ্নিগিরী।” সমগ্র অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন কামরুল ইসলাম বাবলু ও এনামুল হক বাচ্চু। কবির জন্মদিন উপলক্ষে শুরুতে অনুষ্ঠিত হয় ‘কবি নজরুল শোভাযাত্রা’।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button